জরুরি তথ্য:
- অনুবাদ করার জন্য spotlight এখানে থেকে পাবে।
- কোন স্পটলাইটটি কবে প্রকাশিত হবে সেটা জানা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি spotlight প্রকাশিত হয়ে যায় কিন্তু তোমার অনুবাদের কাজ শেষ না হয়, তাহলে সেটাকে "shelved" ধরা হবে, এবং সেটা তোমার ব্যাজের অগ্রগতির জন্য বিবেচিত হবে না। প্রত্যেক মাসের spotlight সময়সূচি ট্রান্সলেশন ডিসকর্ড প্রকাশ করা হবে।
- তুমি এক সময়ে শুধু একটা spotlight অনুবাদ করতে পারবে।
- একটা নতুন spotlight অনুবাদ করতে গেলে, আগের spotlight Grammar পর্বে থাকতে হবে।
- অনুগ্রহ করে প্রত্যেকটা অনুবাদের জন্য একটা নতুন পোস্ট বানাবে।
- তুমি একটা spotlight শুধু তখনই অনুবাদ করতে পারবে যখন সেটা QC হয়ে গেছে আর GP এর জন্য অপেক্ষা করছে।
- যখন তোমার অনুবাদটি GP হয়ে যাবে, তুমি অবশ্যই তোমার লেখাটায় সেই GP এর পরিবর্তন গুলো প্রয়োগ করবে।
- মনে করে গ্লোসারিতে দেওয়া Strategic Terms আর Pokemon, Moves, এবং Items দের নাম ইংরেজিতে রাখবে।
- অন্যদের সাথে সহজে যোজগাযোগ করতে আর নতুন খবর পাবার জন্য মনে করে ট্রান্সলেশন ডিসকর্ডে যুক্ত হয়ে নেবে।
- AI সম্পর্কে: আমরা সাধারনত অন্যান্য বিভাগের তুলনায় একটু বেশি সহনশীল, এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আমরা AI ব্যবহারের অনুমতি দিই। কোনো শব্দ বা অভিব্যক্তি অনুবাদের জন্য AI এর ব্যবহার মেনে নেওয়া হয়। তবে লিখার বড় কোনো অংশের জন্য তা ব্যবহার করা যাবে না। বিষয়টি মোটামুটি সহজবোধ্য হওয়া উচিত: AI কে একটি সহায়ক হিসেবে ব্যবহার করুন, নিজের বিকল্প হিসেবে নয়।







